মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ ঘিওরে এক কলেজ ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৪ এর একটি টিম তাকে মানিকগঞ্জের দৌলতপুর থেকে গ্রেফতার করে ঘিওর থানায় সোপর্দ করে।
গ্রেপ্তার মাসুদ রানা (২২) উপজেলার বড় বিলা গ্রামের রতন মিয়ার ছেলে। দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত শনিবার সকালে ওই কলেজ শির্ক্ষাথী বাড়ী থেকে প্রাইভেট পড়তে যাবার সময় পথিমধ্যে ঘিওর বাজার এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় মাসুম ও তার সহযোগীরা। এক বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে ফেলে রেখে যায় মাসুদ।
পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর থেকেই মামলা তুলে নিতে উক্ত অভিযুক্তরা বিভিন্ন সময় ভূক্তভোগীর পরিবারের সদস্যদের চাপ সৃষ্টি করে, হুমকি ও ভয় দেখায়।
এঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। সহযোগী অপর ৫ আসামী হলেন- শুভ মোল্লা, রতন মিয়া, রত্না বেগম, আবেদ আলী, আফজাল। তাদের সবার বাড়ি ঘিওরের বড় বিলা গ্রামে।
ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, ঘিওর থানায় দায়ের করা কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামী মাসুদ রানাকে র্যাব গ্রেফতার করে ঘিওর থানায় সোপর্দ করেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।