August 4, 2026, 10:14 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

Reporter Name

 

মোঃ রুহুল আমিন শরীয়তপুর প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুসাফির নামে এক শিশু গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে দায়িত্বরত চিকিৎসক শরীফ উর রহমানকে একাধিকবার ডাকতে গিয়েছিলেন শিশুটির স্বজন, নার্সসহ অন্যান্যরা। কিন্তু এরপরেও শরীফ উর রহমান ওই শিশুর চিকিৎসা সেবা করতে আসেননি ডা. শরীফ। হাসপাতালে ভর্তি থাকার পরেও চিকিৎসা না পেয়ে অসুস্থ্য অবস্থায় শিশু মুসাফিরের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিল সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে ডা. শরীফ উর রহমানকে কুড়িগ্রামের রৌমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২ টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার(২০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে ডা. শরীফ উর রহমানকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার পদে কর্মরত ডা. শরীফ উর রহমানের বিরুদ্ধে এর আগেও একই অভিযোগে রোগীর মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছিল।

সদর হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মার্চ) দুপুরে শরীয়তপুর পৌরসভার চরপালং গ্রামের রাজিব শেখ ও রুবিনা বেগম দম্পত্তির তিন মাস বয়সী শিশু মুসাফিরকে ঠান্ডা ও পেটে ব্যথা জনিত অসুস্থতার কারণে শরীয়তপুর সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যার দিকে হঠাৎ করেই মুসাফির অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তার স্বজনরা নার্স ডাকতে গেলে নার্স এসে শিশুটিকে দেখে রোগীর স্বজনদের ডাক্তার ডাকার পরামর্শ দেন। নার্সের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা দায়িত্বরত চিকিৎসক শরীফ উর রহমানকে একাধিকরা ডাকলেও তিনি আসেননি। এদিকে রোগীর অবস্থা গুরুতর হয়ে গেলে নার্স প্রথমে ওয়ার্ডবয় ও আয়াকে পাঠান ডাক্তার ডাকতে। এরপরেও ডাক্তার না আসলে নার্স নিজেই যান ডাক্তারকে ডেকে আনতে। কিন্তু ডা. শরীফ উর রহমান নার্সকে পরামর্শ দেন অক্সিজেন খুলে তার কাছে নিয়ে আসতে। রোগীর অবস্থা গুরুতর হয়ে গেছে বলে নার্স অক্সিজেন খুলতে অপারগতা প্রকাশ করলেও চিকিৎসক শরীফ উর রহমান শিশু মুসাফিরকে শেষ পর্যন্ত দেখতে যাননি। এরপর শিশু মুসাফির সন্ধ্যা পৌনে ৮ টার দিকে হাসপাতালেই মারা যায়। এরপর গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান হাসপাতালটির গাইনী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. হোসনে আরাকে প্রধান করে ৩ সদস্য একটি তদন্ত কমিটি করা হয়। ওই কমিটির প্রতিবেদনটি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এরপর গতকাল বুধবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কুড়িগ্রামের রোমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বদলী করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ডা. শরীফ উর রহমানের শাস্তি পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তর প্রদান করবেন।

সদর হাসপাতালের তত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে মেডিকেল অফিসার ডা. শরীফ উর রহমানের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির দেওয়া প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এরপর তাকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে। শিশুর মৃত্যু তার অবহেলা জনিত কারণে হয়েছে, এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবেন। আপাতত তাকে রৌমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে। তাকে দুই একদিনের মধ্যে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা