August 3, 2026, 6:15 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রিকশা ও ভ্যান বিতরণ

Reporter Name

 

আমেনা আক্তার শিল্পী ভেদরগঞ্জ প্রতিনিধি

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ট্রাস্ট ও পাঠাগারের উদ্যোগে গরীব, দুস্থ , অসহায়দের মধ্যে বিনামূল্যে ১টি রিকশা ও ২টি ভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সুবেদার কান্দি আলহাজ্ব ফিরোজ আহমেদ সড়ক সংলগ্ন আতাউর রহমান খান স্পোটিং ক্লাবে এ রিকশা ও ভ্যান বিতরণ করা হয়।

আতাউর রহমান খান ওয়েলফেয়ার ট্রাস্ট ও পাঠাগার, আতাউর রহমান খান স্পোটিং ক্লাব, রহমানিয়া আরাবিয়া মহিলা মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী আতাউর রহমান খানের সৌজন্যে এই রিকশা ভ্যান বিতরণ করা হয়।

আতাউর রহমান খান ওয়েলফেয়ার ট্রাস্ট ও পাঠাগারের সভাপতি মো. সুরুজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জামাল মল্লিক, মাস্টার সফিকুল ইসলাম, রহমানিয়া মাদরাসার প্রিন্সিপাল আবদুল রহমান ফরাজি, আসাদুল্লা মৃধা, ভুট্টা মুন্সি, মোশারফ ঢালী, হাফেজ আব্দুল গণি প্রমূখ।

এসময় স্বর্ণ ঘোষ গ্রামের অসহায় দরিদ্র শাজাহান খানকে ১টি রিকশা ও সুবেদার কান্দি গ্রামের জালাল মুন্সী, দেলোয়ার সরদারকে একটি করে ভ্যান দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা