November 2, 2026, 9:16 am
শিরোনামঃ
এগ্রোইকোলজির খাদ্যব্যবস্থা ও রাসায়নিক কৃষির প্রভাব পানিতে ডোবে জমি, গাওতায় ফলছে ফসল ঘিওরে জমি উদ্ধারের অভিযানে হামলার অভিযোগ, ভেকু চালক আহত; আটক ১ ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা। আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান

গলাচিপায় মাছ ধরাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর

Reporter Name

সঞ্জিব দাস গলাচিপা  প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় মাছ ধরা কে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর করার খবর পাওয়া গেছে ।ঘটনাটি ঘটেছে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলাগাছিয়া গ্রামে । আহত গৃহবধূ উম্মে ফানি বেগম ৪৫ হচ্ছেন হাওলাদার বাড়ির ফারুক হাওলাদারের স্ত্রী। এ বিষয়ে আহত গৃহবধূ উন্মে সানি বেগম প্রতিবেদক কে বলেন ,গত বুধবার দুপুর আনুমানিক তিনটার দিকে পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে চড়াও হয়ে আমেনা বেগম ,আয়েশা বেগম, খালেদা বেগম ও সোহাগ একত্রিত হয়ে আমাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে ওই রাতেই গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তুষার প্রতিবেদক কে বলেন ,উম্মে সানি বেগম আমার চিকিৎসা দিনে তৃতীয় তলার ৫ নম্বর বেডে ভর্তি আছে তার শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ আছে তার মাথায় চোট লেগেছে রোগীর অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আমেনা বেগম ও সোহাগের কাছে জানতে চাইলে তারা বলেন ,আমরাও আহত হয়েছি আমাদের কেও প্রতিপক্ষরা আহত করেছে।এ বিষয়ে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাইনুল শিকদার বলেন ,ইউনিয়ন পরিষদে দুই পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফেরদৌস আলম খান বলেন ,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উম্মে সানি বেগম গলাচিপা থানায় শুক্রবার বিকেলে লিখিত অভিযোগ করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা