August 2, 2026, 11:15 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে মসজিদের দানবাক্স ভেঙ্গে অর্থ চুরি

Reporter Name

 

মেহোদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মসজিদের দানবক্স ভেঙ্গে অর্থ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(২ এপ্রিল) ভোর রাতে পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় মসজিদে এ ঘটনা ঘটে।
মসজিদের ইমাম মুফতি নাসির উদ্দিন জানান,মঙ্গলবার (২ এপ্রিল) ফজরের নামাজ শেষে দেখতেপান মসজিদের সামনে একটি লোহা কাটা কাচি পড়ে আছে। এরপর চোখ পড়ে সমজিদের গ্রীলের সাথে বাধা দানবাক্সটি কাটা রয়েছে,বাক্সে জমা থাকা অর্থ নেই। তিনি বলেন, ভোরে বিদুৎ ছিলনা ওই সুযোগে হয়ত কে বা কাহারা প্রাচির টপকে স্কুলের ভিতরে প্রবেশ করে এ কাজ করেছে। বিষয়টি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও স্কুল শিক্ষক কে জানিয়েছি।
বিদ্যালয়ের শিক্ষক হারুন উর- রশিদ জানান, দির্ঘ এক বছর যাবত মসজিদের ওই দানবাক্সটি খোলা হয়নি,ঈদের পরে খোলার কথা ছিল।ধারনা করা হচ্ছে মাদক সেবনকারিরা এই কাজ করতে পারে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মেহেদী রুবেল বলেন,এক বছর থেকে বাক্সটি খোলা হয়নি,কদিন পরে খুলে মসজিদের কাজ করার কথা ছিল। বিষয়টি খুবই দু:খজনক,এধরনের কাজ মানুষ কি করে করতে পারে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন,বিষয়টি কেউ জানায়নি,তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা