August 2, 2026, 5:00 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

শরীয়তপুরের জাজিরায় শুটারগান ও মাদকসহ এক নারী গ্রেফতার

Reporter Name

 

মোঃ রুহুল আমিন জেলা প্রতিনিধি শরীয়তপুর:

শরীয়তপুরের জাজিরায় দেশে তৈরি একটি ওয়ান শুটার গান, আট রাউন্ড কার্তুজ ও ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ মে) ভোর ৪টার দিকে উপজেলার মুলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।
আটক লিজা আক্তার (২৫) বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর স্ত্রী।

 

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে জাজিরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন হকের নেতৃত্বে একটি টিম মুলনা ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে বোয়ালিয়া গ্রাম থেকে দেশে তৈরি একটি সচল ওয়ান শুটার গান, শর্টগানের আট রাউন্ড কার্তুজ ও ৪০ পিচ ইয়াবাসহ লিজা আক্তার নামে এক নারীকে আটক করা হয়। এসময় লিজা আক্তারের সহযোগী আক্কাস আলী পালিয়ে চলে যায়।

এ ঘটনায় লিজা আক্তার ও আক্কাস আলীর নামে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, শুটার গান, কার্তুজ ও ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা