August 3, 2026, 6:49 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

পঞ্চগড়ে ম্যারাথনে তরুণদের বার্তা: মাদক ও দুর্নীতির বিরুদ্ধে একজোট

Reporter Name

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় প্রতিনিধি

উত্তরের জেলা পঞ্চগড়ে মাদক ও দুর্নীতি প্রতিরোধের বার্তা নিয়ে শনিবার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে এক ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে তিন শতাধিক তরুণ-তরুণী এতে অংশগ্রহণ করেন। সরকারি অডিটোরিয়াম চত্বরে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।

সকাল ৯টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা “মাদককে না বলি, দুর্নীতিমুক্ত সমাজ গড়ি” স্লোগানযুক্ত টি-শার্ট পরিধান করে শহরের পাঁচ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করেন। তরুণরা জানান, সমাজকে মাদক ও দুর্নীতি থেকে মুক্ত রাখার উদ্দেশ্যেই তারা এই দৌড় প্রতিযোগিতার অংশগ্রহণ করেন। তারা মনে করেন প্রতি বছর দেশের প্রতিটি জেলায় এমন আয়োজন হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের সভাপতি ও আয়োজক সংগঠন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আহসান হাবিব জানান, পঞ্চগড়ের মাদকাসক্ত তরুণ সমাজ এবং দুর্নীতির সাথে জড়িত সকল শ্রেণি-পেশার মানুষকে বিশেষ বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই ম্যারাথনের আয়োজন।

জেলা প্রশাসক তরুণদের নতুন বাংলাদেশ গঠনে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ম্যারাথন শেষে মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবেত আলী। অতিরিক্ত পুলিশ সুপার এস. এম.শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, কুইন্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলতাফ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল হক, পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের উপ-সমন্বয়ক ওয়াসিম আকরাম এবং সহ-সমন্বয়ক মুরাদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সানাউল্লাহ।

ম্যারাথন প্রতিযোগিতার সমাপনীতে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন দিনাজপুর জেলার ইমরান হাসান, দ্বিতীয় হন হানিফ এবং তৃতীয় স্থান অর্জন করেন ফজলু

মাদক ও দুর্নীতি প্রতিরোধে পঞ্চগড়ের তরুণসমাজের এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে তরুণরা সমাজকে সচেতন করতে বড় ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা