August 2, 2026, 9:08 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে কৃষক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Reporter Name

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে চাঞ্চল্যকর স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামী মো.
বিল্লাল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-০৪, সিপিসি-০৩ ও র‌্যাব-১,
সিপিসি-২ এর একটি যৌথ টিম।

আজ শুক্রবার সকাল এগারোটার দিকে মানিকগঞ্জ র‍্যাব-৪, সিপিসি-৩ এর
কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির
মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে হামলার শিকার হন
স্বপন।  রাত দশটার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহতের মা গত বুধবার ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার
৪৮ ঘন্টা পর প্রধান আসামীকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার হওয়া বিল্লাল হোসেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপনগর এলাকার
মৃত. রুপচান মোল্লার ছেলে। শুক্রবার ভোরে ঢাকা মহানগরীর বিমানবন্দর
থানাধীন হাজী ক‌্যাম্প রোড এলাকা হতে গ্রেফতার করা হয় বিল্লালকে।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বিবরণ মাধ্যমের বরাত দিয়ে
র‍্যাব জানান, ভিকটিমের সাথে বিবাদী বিল্লাল মিয়ার বসত বাড়ীর জায়গা জমি
নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বিবাদীদের সাথে উক্ত জমি-জমার বিরোধ
নিয়ে স্থানীয়ভাবে শালিশে সিদ্ধান্ত হয় যে, ভিকটিমের বাড়ীর সামনে ভিকটিমের
চাচা মো: ফানু মিয়া (৬৫) এর বাড়ীর পাশের ডোবা বিবাদীরা ভরাট করে দিবে।
এরই প্রেক্ষিতে বিবাদীরা ভিকটিমের চাচার বাড়ির পাশের ডোবা ভরাট করতেছিল।

বিবাদীরা ডোবা ভরাট করার সময় নিচে ময়লা আবর্জনা ও বিভিন্ন বাশ, কাঠের
গোড়ালী দিয়ে মাটি ভরাট করছিল। গত মঙ্গলবার বিকেলে ভিকটিমের মা বাড়িতে
থাকাকালীন সময়ে ঘিওর থানাধীন গোলাপনগর সাকিনস্থ ভিকটিমের চাচার বসত বাড়ীর
পাশে ফাঁকা জায়গায় ভিকটিমের চাচা এগিয়ে গিয়ে বিবাদীদের ময়লা আবর্জনা ও
বিভিন্ন বাশ কাঠের গোড়ালী দিয়ে মাটি ভরাট করতে বাধা দিলে বিবাদীরা
ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

গালিগালাজ শুনে ভিকটিমের বড় ভাইয়ের বউ জহরা (৩২) এসে বিবাদীদের
গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ভিকটিমের চাচা ও ভাবীকে
মারধর শুরু করে। ভিকটিম হৈ চৈ শুনে ঘটনাস্থলে গেলে প্রধান হত্যাকারী মোঃ
বিল্লাল মিয়া তার অন্যান্য সহযোগী রফিক , জাহানারা, মোঃ মনিকা সহ
অজ্ঞাতনামা ০৩/০৪ জন সহযোগীরা পূর্ব পরিকল্পিত ভাবে হাসুয়া দা, লোহার রড,
লাঠিসোটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে উপর্যুপরি
এলোপাথারী মারপিট করে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত
জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা গত বুধবার ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের
করেন। সেই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাবের
একটি যৌথ টিম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা