August 2, 2026, 4:56 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মানিকগঞ্জে কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগে, কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name

মোঃশরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে গ্রামীণ উন্নয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন।

সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ক্ষতিগ্রস্ত আমানতকারী অংশ নেন।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ গ্রাহকের কাছ থেকে কয়েক কোটি টাকা আমানত হিসেবে নিয়েছে, কিন্তু নির্ধারিত সময়ে সেই টাকা ফেরত না দিয়ে নানা অজুহাত দেখাচ্ছে।

অভিযোগ রয়েছে, জগন্নাথ দাস মোঃ আলম হোসেন রজ্জব আলী ও মোহাম্মদ আলী মাস্টার মিলে এই কো-অপারেটিভ সোসাইটি পরিচালনা করছেন এবং গ্রাহকের অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

বক্তারা বলেন, বহুবার লিখিতভাবে জানিয়েও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সকলের টাকা ফেরতের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা